হোম > সারা দেশ > বরিশাল

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে চিরকুট লিখে থানার ব্যারাকে মো. ফারুক হোসেন (৫২) নামের এক পুলিশ সদস্য গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষ করে রোববার সকাল ৮টায় পুলিশ ব্যারাকে চলে যান। সেখানে তিনি গ্যাসের ট্যাবলেট খান। সকাল ৯টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ব্যরাক থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ, বাড়িতে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমার ডেথ সার্টিফিকেটের সাথে পাঠাইয়া দিবেন। বাড়ি জানালে কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবেন, যাহাতে তারা হয়রানি না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবেন।’

তিনি আরো উল্লেখ করেন, ‘আমার লাশ পুরান বাড়িতে দাফন করবেন। আমার স্ত্রীকে যেন আগে না জানায়, তাহলে সে মারা যাবে।’ একই সাথে যোগাযোগের জন্য চিরকুটে ভাই ও জামাতার নাম্বার লিখে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সোহাগ বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

আমতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, ‘রাতের ডিউটি শেষ করে সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে বিশেষ কিছু লেখা নেই, কেবল পরিবারের বিভিন্ন সদস্যদের উদ্দেশ্য করে কিছু কথা লেখা রয়েছে।’

তিনি আরো বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডএম

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

কুয়াকাটায় বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

দুর্দিন যাচ্ছে পিরোজপুরের শাঁখাশিল্পীদের

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

এই বাজেট নেতাকর্মীদের লুটপাটের বাজেট: মিয়া গোলাম পরওয়ার

মিতু হত্যার বিচারের দাবিতে দৌলতখানে মানববন্ধন