হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় চাহিদার চেয়েও বেশি কোরবানির পশু প্রস্তুত

জেলা প্রতিনিধি, ভোলা

পবিত্র ঈদুল আযহায় কোরবানির জন্য ভোলায় ১ লাখ ২ হাজার ৭৬৯টি গবাদি পশুকে প্রস্তুত করা হয়েছে। যা চাহিদার তুলনায় ১২ হাজার ৫ শত ১৬টি বেশি। জেলার ১৬৭টি হাট বাজারের বিক্রি করা হবে এসব গবাদি পশু। বিগত সময়ে ভারতীয় গরু জেলায় পৌঁছার কারণে খামারিরা ন্যায্য দাম পায়নি। এ বছর এমন আশঙ্কা নেই বলেও জানা যায়। তবে পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সিন্ডিকেটের কবলে যেন না পড়ে সেই দাবি ক্রেতারা।

ভোলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে জানা যায়, বিগত সময় কোরবানির জন্য গবাদি পশুর চাহিদার তুলনায় কম ছিল। যার কারণে ভোলার বাহিরে থেকেও অনেক পশু আনা হত। এ বছর ভোলার চাহিদার চেয়ে লক্ষ্যমাত্রা বেশি। ১ লাখ ২ হাজার ৭৬৯টি গবাদি পশুর মধ্যে ৬৮ হাজার ৫১০টি গরু, ৩ হাজার ৩০৯টি মহিষ, ২৭ হাজার ২২৬টি ছাগল, ৩ হাজার ৭৩৪টি ভেড়া‌। যা চাহিদার লক্ষ্যমাত্রার চেয়েও ১২ হাজার ৫১৬টি বেশি। প্রাণীগুলো পরিচর্যা এবং মোটাতাজাকরণের জন্য ১৬৭টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছেন।

কোরবানির গরু কিনতে আসা গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ শাহাবুদ্দিন জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা কোরবানির জন্য গরু কিনতে এসেছি। বাজার এবং আমাদের চাহিদা মোটামুটি মিল আছে। গবাদি পশুগুলো সুস্থ পাওয়া যাচ্ছে। ঈদের ৩/৪ দিন আগে সিন্ডিকেটের মাধ্যমে গবাদি পশুর দাম বৃদ্ধি করা হয়। সেটা যেন না করা হয়। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ যেন তদারকি করে আমরা সে দাবি জানাই।

অপরদিকে তরুণ খামারি অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, আমরা লোকবল নিয়োগ করে পুরো বছর গবাদি পশু লালন পালন করি যাতে করে ঈদের আগে ভালো দাম পাই। কিন্তু হঠাৎ করে একটি অশুভ শক্তি ভারত থেকে অসুস্থ গবাদি পশু নিয়ে এসে হাটবাজারে কম দামে বিক্রি করে। এতে করে আমরা খামারিরা যেমনটি ভাবে ক্ষতিগ্রস্ত হই। তেমনিভাবে অসুস্থ গবাদি পশু দিয়ে কোরবানি করে জীবাণুযুক্ত গোস্ত খাইতে সবাইকে বাধ্য করা হয়।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, কোরবানি দাতারা যাতে সুস্থ এবং ভালো পশু দিয়ে কোরবানি করতে পারে সেজন্য সার্বক্ষণিক আমাদের মেডিকেল টিম তদারকি করছেন। অপরদিকে আমরা জেলায় চাহিদার চেয়েও বেশি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রেখেছি। দেশের বাহিরে থেকে যাতে গবাদি পশু ঢুকতে না পারে সে বিষয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ সমন্বয় সাধন করছি।

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ