হোম > সারা দেশ > বরিশাল

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফলের আলোচিত উপ-খাদ্যপরিদর্শক মো. অলিউল্লাহকে সাইবার সুরক্ষা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে । মঙ্গলবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক ছিলেন নওরীন করিম। বাউফল থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মো. অলিউল্লাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এর আগে কৃষকের তরমুজ লুট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৬ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ওই ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

থানা ও আদালত সূত্রে জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শরীফ তালুকদার নামের এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য, গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ এনে গত ১৪ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজুর নির্দেশ দেন এবং তদন্তের দায়িত্ব বাউফল থানার ওসিকে দেন।

পরে আদালতের নির্দেশে বাউফল থানা সাইবার সুরক্ষা আইনের ১৭, ২৫ ও ৩০ ধারায় মামলা রুজু করে, মামলা নম্বর ৩৫,

বাদী পক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, অলিউল্লাহ আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশে মামলা করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

এমএইচ

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন