হোম > সারা দেশ > বরিশাল

৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুর শহর থেকে ষাট হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার শহরের একটি বাণিজ্যিক ভবন থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মৃত নূরুজ্জামান ফকিরের ছেলে।

রোববার সন্ধ্যায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুড়িয়াপট্টি এলাকার একটি বাণিজ্যিক ভবনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষে মাসিক ভাড়া নিয়ে ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন।

এ যাবৎ পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই সবচেয়ে বড় চালান বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত