হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে

উপজেলা প্রতিনিধি, মুলাদী (বরিশাল)

বরিশাল মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টা পৌর শহরের মুলাদী হাসপাতাল সড়কে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে । ঘটনাস্থল থেকে আজিজুল ঢালী ও ইব্রাহীম বেপারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়ছে ।

এর আগে বুধবার বিকাল ৪টায় মুলাদী পৌর সিনেমা হল রোডে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ও হাতাহিত ঘটনা ঘটে । এতে মো. সাকিব, শওকত, কামাল, রিংকন ও বাপ্পি আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় পদ পদবি এবং এলাকায় প্রভাব বিস্তার নিয়ে পৌর সদস্য সচিব শাওন হাওলাদার ও সভাপতি রফিক ঢালী দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এর জের ধরে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।

মুলাদী পৌর যুবদলের সভাপতি রফিক ঢালী বলেন, আমি ঢাকায় আছি। এর বিষয় কিছু বলতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। দুই পক্ষই লাঠিসোঁটা, ইটসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন নেয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে টিমকেও টহল দিতেও দেখা যায়।

এ বিষয় মুলাদী উপজেলা বিএনপিরর সদস্য সচিব কাজী কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্খিত, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের বিষয় বলেন, বিষয়টি জেনেছি তবে তারা জাতীবাদী দলের কেউ নয়।

মুলাদী থানা অফিসার ইনচার্জ আরাফত জাহান চৌধুরী বলেন, এ বিষয় ২জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়ছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, বাঁচল না কেউ

বরিশাল নগরীতে গণ-পরিবহনে পূর্বের নির্ধারিত ভাড়া বহাল রাখার সিদ্ধান্ত

স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

বরগুনায় স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ ডাকাতির চেষ্টা, আটক ১

ব্রিজ আছে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক