হোম > সারা দেশ > বরিশাল

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রবিউল হাসান (ট্রাক) বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থী এ বি এম মোশাররফ হোসেনের প্রতি সমর্থন জানান এবং নিজে বিএনপির পক্ষে নির্বাচনি প্রচারে মাঠে নামার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল হাসান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ রাজপথে একসঙ্গে লড়াই করেছে। সেই রাজনৈতিক সহযাত্রার ধারাবাহিকতায় এবং কলাপাড়া–রাঙ্গাবালী জনপদের উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যতের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে যে সর্বাত্মক সহযোগিতা ও সাংগঠনিক সমর্থন দেওয়া হচ্ছে, তার পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌহার্দ্যের প্রতিদান হিসেবেই পটুয়াখালী-৪ আসনে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করা হয়েছে।

এসময় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন বলেন, রবিউল হাসানের এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী শক্তির ঐক্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি রবিউল হাসানসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

একই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমানও শতাধিক নেতাকর্মী নিয়ে এ বি এম মোশাররফ হোসেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

বাউফলে বিএনপি-জামায়াতের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৪০

সেনা অভিযানে ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করছে সেনাবাহিনী

স্বঘোষিত জান্নাতি দলের কেউ জালভোট দেয়ার চেষ্টা করলে প্রতিহত করবেন

আসুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি: মাসুদ সাঈদী

ভোট দিতে বাধা দিলে যারা দিল্লিতে আছে তাদের মতো পরিণতি হবে

অন্তবর্তী সরকার ছিলো একটি দুর্বল সরকার: মেজর হাফিজ

উৎসব মুখোর পরিবেশ ভোট সম্পন্ন হবে: নৌ প্রধান

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিহিংসার রাজনীতি দূর হবে: জহির উদ্দিন স্বপন

বাকেরগঞ্জে একই স্থানে দুই দলের প্রার্থীর নির্বাচনি সমাবেশ