হোম > সারা দেশ > বরিশাল

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

আ. গফুর। ছবি: আমার দেশ

ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আ. গফুরকে ভোলা সদর থেকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। নূর হোসেন মাঝি নামক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের ঘটনায় আ. গফুরকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানা পুলিশ।

২৫ মে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানা পুলিশের সহায়তায় তজুমদ্দিন থানা পুলিশের একটি চৌকশ টিম ভোলা সদর থেকে আ. গফুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

এর আগে রোববার সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার মুচিবাড়ি কোণা নামক স্থানে গফুরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় পুলিশ। পরে তার বড় ভাই এরশাদকে রাতে আটক করা হয় বলে জানা যায়।

রোববার রাতে স্বেচ্ছাসেবক দল নেতা আ. গফুর ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে মিথ্যে মামলা এবং তার পরিবারকে পুলিশি হয়রানির বিষয়ে দেশবাসীর কাছে এই ঘটনার বিচার চান। সে সময় আ. গফুর গত ১৭ বছরে মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনেরএর সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজের কাছে এ বিষয়ে বিচার দাবি করেন।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার