হোম > সারা দেশ > বরিশাল

দুমকিতে অটো-বাইসাইকেল সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলের আরেক আরোহী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী–দুমকি সড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী দুজন ছিটকে পড়ে যায়। উপস্থিত লোকজন আহতদের স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জুবায়ের বিশ্বাস (২১) পবিপ্রবি'র স্টাফ আবুল কালাম বিশ্বাসের ছেলে।

দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছেন।

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

সংকটে কংক্রিট ব্রিকস শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব