হোম > সারা দেশ > বরিশাল

পূজা দেখতে গিয়ে নৌকাডুবি: বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

জেলা প্রতিনিধি, পিরোজপুর

দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে পিরোজপুরের নাজিরপুরে ইঞ্জিন চালিতে নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শিশুটির মা।

সোমবার রাত ৯টার দিকে নাজিরপুর উপজেলার কালিগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ৯ বছর বয়সী অর্পিতা বেপারী জেলার নেছারাবাদ উপজেলার ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর কন্যা এবং নিখোঁজ মা রিনা বেপারী (৩৫) তার স্ত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অর্পিতাকে মৃত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার মা রিনা নিখোঁজ রয়েছেন। শংকর বেপারী তার স্ত্রী রিনা ও মেয়ে অর্পিতাকে নিয়ে ভরতকাঠি থেকে শ্রীরামকাঠিতে পূজা দেখতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫০ জনের বেশি যাত্রী ও ৬টি মোটরসাইকেল নিয়ে নাজিরপুরের শ্রীরামকাঠি ফেরিঘাট থেকে নেছারাবাদের ভরতকাঠি ফেরিঘাটের দিকে ইঞ্জিন চালিত নৌকায় রওনা দেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই নদীতে তলিয়ে যায়। এ সময় সব যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে পারলেও ওই মা-মেয়ে নিখোঁজ ছিলেন। পরে পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অর্পিতাকে মৃত উদ্ধার করতে পারলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তার মা রিনা নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা ও পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, রাতে উদ্ধারকাজে ঝুঁকি থাকায় অভিযান স্থগিত রাখা হয়। তবে মঙ্গলবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার