হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটা সৈকতে অর্ধগলিত ডলফিনের দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটকরা

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় স্রোতে ভেসে আসা একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখা গেছে। প্রায় সাড়ে চার ফুট দীর্ঘ ডলফিনের অর্ধগলিত মরদেহ থেকে ইতোমধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে ওই এলাকার পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৩ মে) বিকালের দিকে মৃত ডলফিনটি দেখতে পান সেখানে ঘুরতে আসা পর্যটকরা।

পর্যটকরা বলছেন, ‘মৃত ডলফিনটির শরীরে পচন ধরেছে। সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ভ্রমণে এসে এমন অভিজ্ঞতার সম্মুখীন হবো ভাবিনি।’ স্থানীয় জেলেরা জানান, দুই দিন আগে জোয়ারের পানিতে ভেসে এসে ডলফিনটি চরে আটকে পড়ে। তাদের ধারণা, দীর্ঘ সময় ধরে বালির মধ্যে আটকে থাকায় শ্বাস নিতে না পেরে মারা যায় প্রাণীটি। এমন ঘটনা এর আগেও ঘটেছে বলে জানান তারা।

এ বিষয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি শনাক্ত করেছে এবং বন বিভাগকে মাটি চাপা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

বন বিভাগের গঙ্গামতি বীটের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। আগামীকাল (শনিবার) ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হবে।’

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার