হোম > সারা দেশ > বরিশাল

মাদকের টাকা না পেয়ে বসতঘরে আগুন

বরিশাল অফিস

মাদক সেবনের টাকা জোগাড় করতে না পেরে পরিবারের লোকজনের সাথে বাক বিতণ্ডা শেষে নিজের ও তার ভাইয়ের বসতঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে সাহাজুল তালুকদারের বিরুদ্ধে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গেরৗনদী উপজেলার বড়দুলালী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের মৃত আদম তালুকদারের ছেলে সাহাজুল তালুকদার দীর্ঘদিন মাদকাসক্ত। মাদক সেবনের টাকা জোগাড় করতে না পারায় পরিবারের লোকজনের সাথে তার দ্বন্দ্ব ও বাক বিতণ্ডা হন। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার গভীর রাতে প্রথমে নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেয় সাহাজুল। এর পরপরই তার আপন ভাই আনারুল ইসলামের বসতঘরেও আগুন লাগিয়ে দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকসেবী সাহাজুল দু’টি ঘরে আগুন লাগিয়ে দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে বসতঘরের সামনে অবস্থান নেন। এ সময় তার ভয়ে কেউ আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিবারের সদস্যরা দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। ফলে কেউ হতাহত হননি।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গেরৗনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, 'খবর পেয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডে দু’লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।'

এমএস

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম