হোম > সারা দেশ > বরিশাল

কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য

ফয়সাল আহম্মদ, কাঁঠালিয়া (ঝালকাঠি)

ছবি: সংগৃহীত।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ উপায়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চেঁচরীরামপুর ইউনিয়নের ওই এলাকায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফসেরের খেয়াঘাটের পশ্চিম পাড় থেকে উত্তর দিকে বাকার খালের পাশে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির জন্য প্রায় ৫০টি চুল্লি স্থাপন করা হয়েছে। এসব চুল্লিতে নিয়মিত কাঠ পোড়ানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ কার্যক্রমের ফলে আশপাশের পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম, রাসেল ও সাবেক ইউপি সদস্য ফারুকের সংশ্লিষ্টতায় সেখানে কয়লা তৈরির কার্যক্রম চলছে বলে অভিযোগ রয়েছে। তবে এ ব্যবসার প্রকৃত মালিকানা এবং এর পেছনে কারো পৃষ্ঠপোষকতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, শিশুরা বিভিন্ন বাগান থেকে কাঠ কেটে এনে এসব চুল্লির মালিকদের কাছে বিক্রি করছে। এভাবে চলতে থাকলে শিশুদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। পরিবেশের ক্ষতি ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার