হোম > সারা দেশ > বরিশাল

চরফ্যাশন-মনপুরার ২১ পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদান প্রদান

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরফ্যাশন ও মনপুরার ২১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মনপুরা ও চরফ্যাশনের ২১টি মণ্ডপে পরিদর্শন করেন তিনি। এসময় মন্দির কমিটির কাছে তিনি এ অনুদান প্রদান করেন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মিঠু, শ্রমিক দলের সভাপতি মির আবুল কালাম আজাদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।

নাজিম উদ্দিন আলম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ছে। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের কোথাও সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে জুলুম করেছে কিংবা তাদের জমি-ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর দখল করেছে এমন একটি প্রমাণ কেউ দিতে পারবে না। শুধু রাজনৈতিক কারণে কিছু কুচক্রী মহল স্বার্থ হাসিলের জন্য হিন্দু ভাই-বোনদেরকে দিয়ে মিথ্যা অপপ্রচার চালায়।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়