পিরোজপুরের স্বরূপকাঠি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্বরূপকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমার দেশ এর উপজেলা প্রতিনিধি ও স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সাংবাদিক সমাজের ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক সম্প্রীতির মাস। এই পবিত্র মাসে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ আরও দৃঢ় হওয়া প্রয়োজন। সমাজের সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করতে পারেন।
তিনি আরো বলেন, স্বরূপকাঠির সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা আরও সহজ হবে। ভবিষ্যতেও প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
ইফতার মাহফিলে স্বরূপকাঠি প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ শান্তি শৃঙ্প রিবেশে সম্পন্ন হয়।