হোম > সারা দেশ > বরিশাল

এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়। খবর পেয়ে বন্দরে ভিড় জমায় উৎসুক জনতা।

জানা গেছে, বঙ্গোপসাগরে জাল ফেললে জেলে শহিদ মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে ফয়সাল ফিসে নিয়ে এলে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।

ক্রেতা ইশতিয়াক জানান, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল এই ইলিশটি লাভের আশায় তিনি কিনেছেন এবং মাছটি ঢাকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মেহেদী ফয়সাল বলেন, এত বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমেই উচ্চমূল্যে বিক্রি হয়েছে মাছটি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ ধরা পড়ছে। ইলিশের পরিমাণও দিন দিন বাড়ছে।

সাগরে বড় ইলিশের সংখ্যা কম হলেও মাঝে মাঝে এমন বড় আকারের ইলিশ জেলেদের জন্য বাড়তি আনন্দ ও অর্থনৈতিক সাফল্য নিয়ে আসে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম