হোম > সারা দেশ > বরিশাল

জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলা-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় উপজেলার উজিরপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল খালেক মাস্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সাইয়েদ আহমেদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খোকন সরদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান এবং জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে পৌর জামায়াতের আমির মো. আল আমিন সরদারসহ পৌরসভা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইসলামী তাকওয়া ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষা করে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা