হোম > সারা দেশ > বরিশাল

বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বরিশালে মালয়েশিয়ান তরুণী

বরিশাল অফিস

মালয়েশিয়া প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সোহেল খলিফাকে বিয়ের দুই বছর পর এই প্রথম স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন মালয়েশিয়ান তরুণী নুর হিদায়া নুর হিশাম। এ উপলক্ষে সোমবার রাতে গায়ে হলুদ এবং মঙ্গলবার (৩ জুন) দুপুরে প্রবাসী সোহেলের নাঠৈ গ্রামের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসীরা এ দম্পতিকে একনজর দেখার জন্য প্রবাসীর গ্রামের বাড়িতে ভিড় জমান। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মালয়েশিয়া প্রবাসী সোহেলের পরিবারের সদস্যরা জানান, ২০১১ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান সোহেল। পরবর্তীতে সেখানে ব্যবসা শুরু করেন। ২০২৪ সালে মালয়েশিয়ান এক তরুণীকে বিয়ে করেন সোহেল। বিয়ের পর তারা এতদিন মালয়েশিয়াতেই ছিলেন। কোরবানির ঈদের দিন সোহেল তার স্ত্রীকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় পরিবারের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রবাসী সোহেল খলিফা জানান, আমি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার দামানসারা এলাকায় ব্যবসা করে আসছি। ২০২২ সালে মালয়েশিয়ার ভানতিং এলাকার তরুণী নুর হিদায়া নুর হিশামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালে আমাদের উভয় পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর আমি একবারও দেশে আসিনি। বিয়ের পর আমার স্ত্রী তার শ্বশুরবাড়ি বাংলাদেশে বেড়াতে আসার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া আমার গ্রামের মানুষের সঙ্গে মিশবে, কথা বলবে এ জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। যে কারণে দুই সপ্তাহের জন্য স্ত্রীকে নিয়ে বাংলাদেশের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। এতে আমাদের দুই পরিবারই খুব খুশি হয়েছে।

তিনি আরো জানান, আমার বিদেশি স্ত্রী বাংলাদেশে এসে আমার মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে মিশতে পেরে আনন্দ উপভোগ করেছে। সে অল্প বাংলা বলতে পারে। বিশেষ করে আমাদের জাতীয় সংগীত গাইতে পারে। গ্রামের মানুষের সঙ্গে বাংলায় অল্প অল্প করে কথা বলতে শিখেছে। স্ত্রীকে নিয়ে সমুদ্রসৈকত কক্সবাজার ও কুয়াকাটা ঘুরতে যাব, তারপর আবার দুজনই মালয়েশিয়া চলে যাব।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, লোকমুখে জানতে পেরেছি মালয়েশিয়া থেকে এক তরুণী তার স্বামীর সঙ্গে নাঠৈ গ্রামে এসেছেন। সেখানে বিদেশি তরুণীকে দেখতে লোকজন ভিড় জমাচ্ছে। তাদের যেন কোনো প্রকার অসুবিধা না হয়, সেদিকে আমি নজর রাখছি বলেও জানান তিনি।

এআরবি

বরগুনার ডাকবাংলো থেকে তিন লাশ উদ্ধার

চাঁদপুরে চাঁদার দাবিতে আমার দেশ প্রতিনিধির ওপর হামলা

চরফ্যাশনে বেষ্টনী নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের দ্বন্দ্ব চরমে

সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজন নিহত

কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের স্টোর রুমে আগুন

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

জিয়ানগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ভরা মৌসুমেও জালে নেই রুপালি ইলিশ

চাঁদা নিতে এসে যুবক আটক, পুলিশে সোপর্দ