হোম > সারা দেশ > বরিশাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা

বরিশাল অফিস

ঈদুল ফিতরে বাড়ি ফেরার পথে ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের মা ও শাশুড়ির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে মেহেন্দিগঞ্জে এক অনুষ্ঠানে বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

‎চেক বিরতণের অনুষ্ঠানে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে নিজ গ্রামে ফেরার পথে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় সোহেল প্রাণ হারান। ওই ঘটনায় সোহেলের মা ও শাশুড়িকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেয়া হয়।

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনায় স্বজন হারানোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের আর্থিক দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

জেডএম

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার