হোম > সারা দেশ > বরিশাল

ডিআইজি কার্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

বরিশাল অফিস

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (০৭ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। পরে সাপ দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টার অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকে থাকা একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। তবে সাপ দুটি বিষধর নয়। উদ্ধারের পর সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করেছি।

সামাজিক বন বিভাগ বরিশাল সদর রোঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব কুয়াকাটার সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে দুটি সাপ বন বিভাগের হেফাজতে থাকার পর সোমবার সাপ দুটি অবমুক্ত করা হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়। হয়তো সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ে প্রবেশ করেছে।

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত লাশ

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

বরিশালে মিথ্যা মামলায় আমার দেশ-এর সাংবাদিক জেল হাজতে

কাউখালী থানা পুলিশের অভিযানে শটগান উদ্ধার

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখেলেন আ.লীগ নেতা

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১

বানারীপাড়ায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার

৬ দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি