হোম > সারা দেশ > বরিশাল

ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। গতকাল রাত ১১টা থেকে এই অনশন কর্মসূচি শুরু হয়। আজ দুপুর ২টা পর্যন্ত অনশনের ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও রাষ্ট্রপক্ষের কোনো সাড়া মেলেনি।

এদিকে, অনশনরত শিক্ষার্থী রবিউল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা একটার দিকে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ডা. মো. তানজিন হোসাইন।

তিনি বলেন, "গতকাল রাত থেকে না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা এবং অতিরিক্ত গরমে তাদের রক্তচাপ কমে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তাদের স্যালাইন দেয়া হয়েছে।"

উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট ঘোষণা, উপাচার্যকে না সরানো পর্যন্ত অনশন ভাঙবেন না। প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত তারা।

অনশনরত শিক্ষার্থী ওয়াহিদুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘শূচিতা শরমিনের পদত্যাগ না হলে আমার কফিন এখান থেকে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, ‘২৮ দিন যাবৎ শিক্ষার্থীরা স্বৈরাচারী উপাচার্যের অপসারণের দাবিতে ন্যায্য আন্দোলন করে যাচ্ছে। তাকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের কী ধরনের বাধা রয়েছে, তা আমরা বুঝতে পারছি না।’

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী