হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ছবি: আমার দেশ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কোর্ট চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী, সহসভাপতি আনোয়ার সিকদার, আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা ও সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার।

একই দিন দুপুরে যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্যসচিব গাজী আতাউর রহমান, ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোকলেছ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম।

এদিকে সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু মুন্সির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক আলী মুন্সী, সিনিয়র সহসভাপতি আহসানুল্লাহ পিন্টু ওভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সী প্রমুখ।

এমএইচ

স্বাস্থ্য খাতে রাজনৈতিক প্রভাবমুক্ত সেবা নিশ্চিতের আহ্বান এমপি সান্টুর

কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

মহিপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম

ববিতে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

কাউখালীতে রাস্তার ওপর সাঁকো, পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু

খুলে দেয়ার ১ ঘণ্টা পরেই ব্রিজে ফাটল