হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে ঝড়ের সময় ঘরের ওপর গাছ পড়ে রুমানা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুমানা ইয়াসমিন ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী ঝড় চলাকালীন সময় রুমানা ইয়াসমিন নিজ বাড়ির পাকঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে গেলে দুর্ভাগ্যবশত গাছটি রুমানা ইয়াসমিনের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। রোগীর বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল। হঠাৎ ঝড়ে এমন দুর্ঘটনায় একজন প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক।

এ বিষয়ে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি তবে এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।

তজুমদ্দিনে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

আমতলীতে পিকআপ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনা, হেলপার নিহত

বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

ঈদ সামনে রেখে বরিশালে মসলা বিক্রি দ্বিগুণ

৮ মাসে কোরআনে হাফেজ ১২ বছরের মুয়াজ

হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারি গ্রেপ্তার

৭৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি