হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল নগরীতে অবৈধ দখল উচ্ছেদ

বরিশাল অফিস

বরিশাল নগরীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন। তীব্র যানজট ও মানুষের ভোগান্তি দূর করতে ৭ দিনের আল্টিমেটাম শেষে রোববার বেলা সাড়ে ১০ টায় নগর ভবনের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে নগরীতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

বিসিসির দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই নগর উন্নয়নে উদ্যোগ নিয়েছেন নগর প্রশাসক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদের আগে সাতদিন পূর্বে নিজ নিজ উদ্যোগে তাদের মালামাল সরিয়ে নোটিশ দেওয়া হয়। এ নিয়ে নগরীতে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হয় ।

কেউ কেউ নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিয়েছেন। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে রয়েছেন তাদের উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, “কিছু মানুষের অবৈধ দখলের জন্য নগরবাসীকে কষ্ট পেতে দেওয়া হবে না। তিনি বলেন, কিছু ব্যক্তি অবৈধ দখলদারদের পক্ষ নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম