হোম > সারা দেশ > বরিশাল

ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার

দুর্ঘটনার শঙ্কা

শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের মুন্সিরহাটে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত লোহার সেতুটির বিম ও ক্রস অ্যাঙ্গেল ভেঙে এক মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে সেতুর ভারবহন ক্ষমতা কমে গেছে। ক্ষতিগ্রস্ত বিম ও অ্যাঙ্গেল খুলে নতুনভাবে স্টিলের তৈরি অ্যাঙ্গেল প্রতিস্থাপন না করলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর শ্রীমন্ত নদীতে মুন্সিরহাটের পূর্ব পাশ দিয়ে একটি লোহার সেতু নির্মাণ করেন। এক মাস আগে সিমেন্ট ভর্তি যানবাহন পারাপারের সময় সেতুর দক্ষিণ পাশের দ্বিতীয় পিলারের লোহার বিম ও অ্যাঙ্গেলগুলো ভেঙে পড়েছে। সেতুর ওপরের অংশের পিচ ঢালাইয়েও ফাটল ধরেছে। সেতুটির ভাঙা অংশ মেরামত করা প্রয়োজন।

এলাকাবাসী জানেন না, সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন অবস্থায় যেকোনো যানবাহন নিয়ে সেতুর ওপর দিয়ে পারাপারের চেষ্টা করলে ভেঙে পড়বে।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ সেন্টু তালুকদার আমার দেশকে বলেন, সেতুটি দিয়ে মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিকাখালী ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও কালিকাপুর সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়া করে। এছাড়াও মাধবখালী ও মির্জাগঞ্জ ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের হাজার হাজার মানুষ সেতু দিয়ে চলাচল করছেন। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে সেতুটি মেরামত করা প্রয়োজন।

মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ বলেন, এ সেতু পার হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস আমার দেশকে বলেন, সেতুটি সংস্কারের জন্য দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মলিহা খানম বলেন, সেতুর ভাঙা অংশ সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেড জেনারেশনের প্রথম ধাপ হবে শিশুদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তোলা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, আসামি ছিনিয়ে নিল যুবদল নেতারা

হাতপাখা প্রার্থীর প্রচারে ধানের শীষ সমর্থকদের বাধা

উজিরপুরে মাজেদ কওমী মাদ্রাসার ৩৫ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান

নিখোঁজের পর কৃষিবিদ শহীদুলের লাশ উদ্ধার, হত্যাকারীদের শাস্তি দাবি

বেপরোয়া বাসের চাপায় নিহত গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা

নলছিটিতে জামায়াত প্রার্থীর উন্নয়নের প্রতিশ্রুতি

নির্বিঘ্নে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে: ইসি আবুল ফজল

আমি এখনো আইনি নোটিশ পাইনি : নুরুল হক নুর

বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২