হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় হৃদ রোগে এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সফিউল আলম সফি(৪৯)।

বুধবার ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আসামির মৃত্যু হয়। তার সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ পৌঁছে দেওয়া হবে বলে জানান জেল সুপার।

ভোলা জেল সুপার শওকত হোসেন মিঞা ও ভোলা ডিবি ওসি ইকবাল হোসেন বলেন, সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের পুত্র সফিউল আলম সফি ও তার ভায়রা একই এলাকার বাসিন্দা বদিউল আলম বাদশাকে পুলিশ তিন কেজি গাঁজাসহ সোমবার (২৮ এপ্রিল) ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোলা-ইলিশা সড়কের বাপ্তা এলাকায় তাদেরকে আটক করে। পুলিশ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করলে আদালত মঙ্গলবার জেলহাজতে পাঠায়।

জেল সুপার আরও জানায়, বুধবার সাড়ে নয়টার দিকে সফিউল আলম শফির বুকে ব্যথা ওঠে। তাৎক্ষণিক জেলা কারাগারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাতে অবস্থার উন্নতি না হলে, ভোলা সদর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ১০টা ২০মিনিটে আসামীর মৃত্যু হয়।

সুরতহাল ও ময়নাতদন্তের পরে মৃত আসামি সফিউল আলমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএস

জিয়ানগরে স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কূপ পদ্ধতিতে মুরগি পালনে স্বাবলম্বী চরফ্যাশনের নারীরা

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

দুমকিতে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার