হোম > সারা দেশ > বরিশাল

পথচারীদের সাথে ইফতার করলেন আলতাফ হোসেন চৌধুরী এমপি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে পথচারী, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সাথে ইফতার করলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী এমপি। আজ (১৭মার্চ) মঙ্গলবার ফোরলেন সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’র উদ্যোগে ইফতার ও দোয়ায় অংশগ্রহণ করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটুয়াখালীবাসী’ ও আর্থিক সহায়তাকারীদের এ মহতী কাজের ধন্যবাদ জানিয়ে আলতাফ হোসেন চৌধুরী এম পি সাংবাদিকদের বলেন,‘পথচারী,অসহায় ও সুবিধা-বঞ্চিত রোজাদারদের একসাথে বসে ইফতার করতে পেরে ভালো লাগছে। মহান আল্লাহর দরবারে আমরা দেশের শান্তি ও কল্যাণের জন্য একসাথে দোয়া করবো’।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সহ সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, এটিএম মোজাম্মেল হোসেন তপন, এ্যাডভোকেট আনিসুর রহমান, এ্যাডভোকেট আল আমিন সুজন প্রমুখ।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন