হোম > সারা দেশ > বরিশাল

সবজির দাম কমলেও মাংস কাঁচামরিচের দাম বেশি

বরিশাল নগরী

নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল

রবিশষ্যের অঞ্চল বরিশালে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। তবে কাঁচামরিচের দাম কমেনি। শহরের পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ টাকা। খুচরা বাজারে তা কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সোমবার সকালে নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেটসহ বিভিন্ন খুচরা বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

সিটি মার্কেট এলাকার একমাত্র পাইকারি বাজার ‍ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি ১১০ টাকা এবং খুচরা কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই কাঁচামরিচের দাম কমেনি। প্রতিটি বাজারেই কাঁচামরিচ চড়া দামে বিক্রি করা হচ্ছে।

তবে এক সপ্তাহের ব্যবধানে শসা ও বেগুনসহ বিভিন্ন সবজির দাম কমেছে। এসব সবজির দাম কেজিতে কমেছে ৩০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে প্রতি কেজি শসা পাইকারি ৬০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে প্রতি কেজি শসা ৩৫ টাকা করে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এর দাম প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি বেগুন পাইকারি ৫০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এর দাম এখন প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা।

পাইকারি বাজারে গত সপ্তাহে শিমের দাম প্রতি কেজি ৪৫ টাকা হলেও এ সপ্তাহে ৩০ টাকা, ফুলকপি ১৫-২০ টাকা কেজি থেকে কমে ১২-১৫ টাকা, বাঁধাকপি ৮-১২ টাকা থেকে কমে ৭-৮ টাকা, করলা ৫০ টাকা থেকে কমে ৩৫ টাকা এবং পেঁপে গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো গত সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৩০ টাকা এবং গাজর ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচকলা ১২-১৪ টাকা এবং লেবু গত সপ্তাহে ৮০ টাকা হালি বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর নতুন বাজার, পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা, ফুলকপি ২০-২৫ টাকা, শসা ৫০-৫৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, সিম ৫০-৫৫ টাকা, বেগুন ৪০-৪৫ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ৩০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা, টমেটো ৫০ টাকা আর লেবু ৫০-৬০ টাকা হালি বিক্রি হচ্ছে।

এদিকে, রমজান শুরুর পর থেকেই মাংসের বাজারে দাম বেড়েছে। ব্রয়লার, লেয়ার ও সোনানি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি গত সপ্তাহের সমান এ সপ্তাহেও ১৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া, সোনালি মুরগির দাম ২৭০ টাকা এবং লেয়ার মুরগির দাম ২৭০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংস এক হাজার ১৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা কেজি দড়ে বিক্রি হচ্ছে।

অপরদিকে, বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা, বড় কাতল মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, পাঙ্গাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০ থেকে ৮৫০ টাকা, পাবদা ২৫০ থেকে ৪০০ টাকা, মাঝারি আকারের ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মণি, এলাকায় আনন্দ মিছিল

উজিরপুর সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বরিশালে আইনজীবী সমিতির সভাপতি লিংকনসহ ১১ আইনজীবীর জামিন

ঢাকা–বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুলাদীতে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে আহত

পিরোজপুরের সাবেক এমপি শাহ্ আলম ঢাকায় আটক

সাবেক এমপি শাহ্ আলম আটক

বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩ গরু ও ২১ ছাগল পুড়ে ছাই

দশমিনাায় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলা

ঝালকাঠিতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত