হোম > সারা দেশ > বরিশাল

হেলেনার রিকশায় দুই নারী কর্মকর্তা, মিলল নতুন রিকশার আশ্বাস

স্টাফ রিপোর্টার, বরিশাল

হেলেনার রিকশায় চড়লেন বিসিসি প্রশাসক ও ইউএনও। ছবি: আমার দেশ

বরিশাল নগরীর একমাত্র নারী রিকশাচালক হেলেনা বেগমের রিকশায় চড়ে নগরী ঘুরে দেখেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তারা হেলেনার রিকশায় চড়েন।

দুই নারী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আরেক সাহসী নারী রিকশাচালকের নগর ঘোরার দৃশ্য দেখে অনেকেই হতবাক হন। এ সময় নারীর সাহস, আত্মনির্ভরতা ও সম্মান এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিসিসি প্রশাসক।

খোঁজ নিয়ে জানা গেছে, কীর্তনখোলা নদীর খেয়াঘাট এলাকায় একটি ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে তিন কন্যাসন্তানকে নিয়ে বসবাস করেন হেলেনা বেগম। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নানা প্রতিকূলতার মধ্যে সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। সংসার টিকিয়ে রাখতে কখনো ইট ভেঙেছেন, কখনো দিনমজুরের কাজ করেছেন। বর্তমানে রিকশার হ্যান্ডেল ধরে জীবিকা নির্বাহ করছেন।

তিন মেয়ের মধ্যে বড় দুই মেয়ে অন্যের বাসায় কাজ করেন। ছোট মেয়েকে সঙ্গে রেখেই রিকশা চালান হেলেনা। রিকশা চালিয়ে যা আয় হয়, তা দিয়েই কোনোরকমে সংসার চলে। অন্য কোনো পেশায় দক্ষতা না থাকায় দুই মুঠো খাবারের জন্য কঠোর পরিশ্রমকেই জীবনের অবলম্বন করেছেন তিনি। বেশিরভাগ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করেন হেলেনা।

হেলেনা জানান, প্রতিদিন রিকশার মালিককে ৩০০ টাকা ভাড়া দিতে হয়। রিকশা চালাতে গিয়ে কখনো প্রশংসা পান, আবার কখনো মানুষের উপহাসের শিকার হন। তবে এসব এখন আর গায়ে মাখেন না তিনি।

হেলেনা বলেন, নিজের একটি রিকশা থাকলে এত কষ্ট করতে হতো না। সারাদিনের আয়ের বড় একটি অংশ রিকশার ভাড়া হিসেবে মালিককে দিতে হয়। পরিবারের ভরণপোষণের জন্য কারও কাছে হাত না পেতে রিকশা চালিয়েই সংসারের হাল ধরেছেন তিনি। বৃষ্টি-রোদ উপেক্ষা করে প্রতিদিন জীবিকার সন্ধানে বের হতে হয় তাকে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বেশ কিছুদিন আগে বরিশাল নগরীতে একজন নারী রিকশা চালান বলে শুনেছিলেন। সোমবার তাকে সরাসরি দেখেছেন এবং তার রিকশায় চড়ে কিছুক্ষণ নগর ঘুরেছেন।

তিনি বলেন, ‘সমাজে নারী শক্তিই বড় শক্তি, নারীর জয় সবার জয়।’ একজন নারী রিকশা চালিয়ে সংসারের হাল ধরতে পারেন—সাহসী রিকশাচালক হেলেনা তার বড় প্রমাণ।

বিসিসি প্রশাসক বলেন, হেলেনা বর্তমানে একটি ভাঙা রিকশা চালাচ্ছেন। তার জন্য একটি নতুন রিকশা কিনে দেওয়া হবে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার