হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ফসল । ডাল, বাদাম, মিষ্টি আলুসহ বেশ কিছু ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোগান্তিতে পড়েছে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ।

জানা যায়, উপজেলার আমড়াগাছিয়ায় টানা বৃষ্টিতে নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সড়কটি ভেঙে যায়।

আমড়াগাছিয়া গ্রামের কৃষক মো. কবির জোমাদ্দার বলেন ,সড়কটি ভেঙে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভাঙা অংশ দ্রুত মেরামত করা প্রয়োজন।

আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়কের ভাঙা অংশ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, সড়কের ভাঙা অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে