হোম > সারা দেশ > বরিশাল

ব্রিজ আছে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে ১০ বছর আগে নির্মিত একটি ব্রিজ এখন স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের দশ বছর পেরিয়ে গেলেও ব্রিজের দুই পাশে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারে না। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছেন।

এতে ওই অঞ্চলের দুইটি গ্রামের হাজারো নারী-পুরুষ, শিক্ষার্থী ও বয়স্ক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার ৮ নাম্বার পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর , বাটামারা দুই গ্রাম সহ আস পাসের কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তররে সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প (এলজিইডি) আওতায় প্রায় ১০ বছর আগে ব্রিজটি নির্মাণ করে।

ব্রিজের পূর্ব পাশে রয়েছে উদয়পুর গ্রাম এবং পশ্চিম পাশে বাটামারা গ্রাম। তবে নির্মাণের পরও সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। সংযোগ সড়কের স্থানে গভীর খাদ ও বর্ষার মৌসুমে মাঠে পানি জমে থাকে ব্রিজটি হয়েছে এখন মরণ ফাঁদ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পরে গ্রামবাসী নিজ উদ্যোগে ব্রিজের থেকে একটু খানি দূর দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করেন।

বাটামারা গ্রামের বাসিন্দা মোহাম্মাদ আলী সহ কয়েকজন এলাকাবাসী জানান, সংযোগ সড়ক না থাকায় তাঁরা চরম দুর্ভোগে রয়েছেন। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন।

স্থানীয় শিক্ষক সোহাগ হোসাইন বলেন, ‘সংযোগ সড়ক না থাকায় গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি, শিশু ও শিক্ষার্থীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে যায়। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

ব্রিজ থেকে ১০০ মিটার দূরে অবস্থিত আছে উদয়পুর মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন বাটামার গ্রামে থেকে অনেক ছাত্র/ছাত্রী বিদ্যালয়ে আসে, কিন্তু যাতায়াত সংযোগ সড়ক না থাকায় ছাত্র ছাত্রীদের বর্ষার মৌসুমে চরম দুর্ভোগে যাতায়াত করতে হয়।

বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মহিদুল ইসলাম জানান, ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণের জন্য ‘স্বল্প ব্যয় গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পে’ অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদিত হলে টেন্ডারের মাধ্যমে সংযোগ সড়ক ও সড়ক নির্মাণকাজ শুরু করা হবে।

বরিশালে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেল ৩ লাখের বেশি শিশু

বাবুগঞ্জে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থার দাবিতে মানববন্ধন

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে