হোম > সারা দেশ > বরিশাল

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

ইসলামি অন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার, তা-ই করা হবে। দেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে, সেই পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার সকাল ১০টায় আমতলী পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত হাতপাখার এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা ওলিউল্লাহ ও বরগুনা-২ আসনের প্রার্থী মো. মিজানুর রহমান কাসেমীকে হাতপাখা মার্কার প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, হাতপাখা মার্কা বিজয়ী হলে বরগুনা জেলাকে মডেল বরগুনা হিসেবে তৈরি করা হবে।

বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিইল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বরগুনা-২ আসনের প্রার্থী মো. মিজানুর রহমান কাসেমী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, অধ্যাপক আশ্রাব আলী আকন , ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সহসম্পাদক মাওলানা রেজাউল করিম আকন, আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী প্রমুখ।

সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

কুয়াকাটার মরণফাঁদ ‘আন্ধারমানিক সেতু’

ভোলায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি কারাগারে

পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক

বরিশালে ব্যবসায়ীর হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

দিল থেকে আমিত্ব ভাব পরিত্যাগ করতে হবে: চরমোনাই পীর

দৌলতখানে মজুতকৃত ৭০০ লিটার ডিজেল জব্দ

উজিরপুরে ডিজেলের সংকটে সেচ প্রকল্প বন্ধ, হুমকিতে বোরো উৎপাদন

খাওয়ার পানির সংকটে দুর্ভোগে পিরোজপুর পৌরবাসী