হোম > সারা দেশ > বরিশাল

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি: ডিআইজি জুলফিকার

বরিশাল অফিস

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা। ছবি: আমার দেশ

বরিশাল রেঞ্জর নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশের প্রতি দেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে পুলিশ জনগণের সেই প্রত্যাশা অর্জন করতে পারেনি। পুলিশের প্রতি মানুষের যে প্রত্যাশা তা পূরণে পুলিশ সদস্যদের আচরণ পরিবর্তনের পাশাপাশি সেবার মান বাড়াতে কাজ করা হচ্ছে। থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গুরুত্বসহকারে দেখা হবে।

মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মত বিনিময় সভায় গণমাধ্যমের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও কার্যকর করতে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে একজন করে ভোকাল পার্সন রাখা হবে, যারা তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মো. জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ডিআইজি আরো বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতন করতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলা হবে। বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা নিয়ে বিশেষ নজরদারি করা হবে। এসব অপরাধ প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করা হবে। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিনসহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার