হোম > সারা দেশ > বরিশাল

চর নিয়ে বিরোধ, ১৫ লাখ টাকার ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, বামনা (বরগুনা)

ফসল কেটে ফেলা চর

বরগুনা জেলার বিশখালী নদীর মাঝে জেগে উঠেছে চর। সেই চরের নাম রুহিতা চর। নদীর এক পারে বামনা উপজেলা এবং অন্য পারে বেতাগী উপজেলা। মাঝখানে এই চরের অবস্থান। ভৌগোলিকভাবে এটি বামনার ম্যাপে পড়ে। বৈধ কাগজপত্র বামনার কৃষকদের।

কিন্তু বেতাগী উপজেলার কৃষকরা এটি তাদের চর বলে দাবি করে আসছে। এ বিষয় নিয়ে জেলা প্রশাসক মহোদয় বামনা ও বেতাগীর উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে বসে উভয়ের কাগজপত্র দেখে সিদ্ধান্ত দেন এই চরের বৈধ মালিক বামনার কৃষকরা। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে রাতের অন্ধকারে কে বা কারা সেই চরের আট-নয়শত একর আবাদি জমির ফসল নষ্ট করেছে। এতে ১৫ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে।

বামনার কৃষকদের দাবি, এই ফসল বেতাগীর কৃষকরা নষ্ট করেছেন। বামনার গরিব কৃষকরা তাদের এই বৈধ জমির ফসল নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

লালমোহনে পাচারের সময় সার ও ট্রলার জব্দ

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা