হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির টিয়া মাছ

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় আবু সালেক নামে এক জেলের জালে বিরল প্রজাতির চারটি টিয়া মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছগুলো আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে তা এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। মাছগুলো আকারে বড়, চারটি মাছের মোট ওজন হয়েছে ৫ কেজি। পরবর্তীতে নিলামের মাধ্যমে স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী আবদুল্লাহ প্রতি কেজি ৫০০ টাকা দরে ক্রয় করেন।

জেলে আবু সালেক বলেন, আমি চট্টগ্রামের বাঁশখালী থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জন জেলেসহ সাগরে মাছ ধরতে যাই। গত রাতে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জালে ফেললে এই অচেনা মাছগুলো উঠে আসে। ভালো দামে বিক্রি করেছি।

মাছ ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, মাছগুলো দেখতে রঙিন। এমন মাছ আমি এর আগে কখনও দেখিনি। বিরল মাছ হওয়ায় একটু উচ্চমূল্যেই কিনেছি। অনেকে সংগ্রহ করতে চাইছেন, তাই আমি ভালো লাভের আশায় এটি কিনেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্কারাস জুফার বা টিয়া মাছ সাধারণত ওমান থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলের প্রবালপ্রবণ এলাকায় পাওয়া যায়। বাংলাদেশে এটি খুবই বিরল। ১৯৯৫ সালে প্রথম এই প্রজাতিটি বৈজ্ঞানিকভাবে শনাক্ত হয়। এই মাছ পরিবেশবান্ধব এবং সামুদ্রিক বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা