হোম > সারা দেশ > বরিশাল

স্বামীর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর মো. হারুন হাওলাদার (৫৯) নামের এক ব্যক্তির মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করাছে । এ ঘটনায় স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমালিয়া নিজ বসত ঘরের পেছন থেকে মাটিচাপা লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে হারুন হাওলাদার রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ব্যাপারে নিহতের ছেলে মোস্তফা অজ্ঞাত আসামি করে মুলাদী থানায় একটি অভিযোগ ও দায়ের করেন। সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনে মাটি আলগা ও বাঁশের কঞ্চি দিয়ে ঢাকা দেখতে পেয়ে সন্দেহ হলে ঐ স্থান খুড়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে হারুন হাওলাদারের লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ এবং নিহতের স্ত্রীর পরকীয়া জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে স্ত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার