হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানে রাস্তার পাশ থেকে রাকিব (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট-নইমুদ্দিন বাজার সংলগ্ন রাস্তার পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত রাকিব ওই এলাকার আজগর আলী বাড়ির নূর নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান মুসল্লিরা। এ সময় আজগর বাড়ি জামে মসজিদের টয়লেটসংলগ্ন রাস্তার পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হঠাৎ রাস্তার পাশে এমন লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক, উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

নিহতের বাবা নূর নবী জানান, ভোরে ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর রাকিব আর ঘরে ফেরেননি।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, নিহতের লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার