হোম > সারা দেশ > বরিশাল

ফেসবুকে পাখি রান্নার ভিডিও পোস্ট, যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকারের পর রান্না করে খাওয়ার অপরাধে বায়েজিদ আমীন (২৭) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্ত যুবক বায়েজিদ আমীন ওই এলাকার মো. মাসুম বিল্লাহর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বায়েজিদ আমীন ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে তা রান্না করে খাওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বন বিভাগ ও প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বন্যপ্রাণি আমাদের জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সংরক্ষিত পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান অব্যাহত রাখবে।

অভিযানে কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় পরিবেশ ও প্রাণীপ্রেমীরা এমন পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসন ও বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ