হোম > সারা দেশ > বরিশাল

সাপের ছোবলে মারা গেলেন কৃষক

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলে একজন কৃষক মারা গেছেন।

শনিবার এগারোটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে গরুর জন্য ঘাস আনতে গেলে তাকে ডান পায়ে সাপে ছোবল দেয়। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মৃত কৃষকের নাম মো. আবুল হোসেন খান (৫৫)। তিনি মাধবখালি ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া (শৌলজালিয়া) গ্রামের মো. অন্নাত খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা মো. মারুফ হোসেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিউমার্কেট-মুন্সিরহাট সড়কের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। এ সময় বিষধর সাপ তার ডান পায়ে ছোবল দেয়। পরে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব গোলাম রসুল হাওলাদার বলেন, আবুল হোসেন খান ও আমার পাশাপাশি বাড়ি।তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা আছে।

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা