হোম > সারা দেশ > বরিশাল

নারীদের ভোটে ক্ষমতায় যাবে বিএনপি: জেসমিন

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর বলেছেন, নারীদের ভোটে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে। নারীরা সচেতন হলেই দেশ এগিয়ে যাবে। দেশ পরিচালনায় নারী সদস্য সংখ্যা আরো বাড়াতে হবে।

সোমবার বিকালে মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাধবখালী ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন শাকুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মোহসিন উদ্দীন, সাবেক সাবরেজিস্টার সাদিকুল ইসলাম হাসিব তালুকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, নারী ও শিশু অধিকার ফোরামের উপজেলা সভানেত্রী আয়েশা খানম রানী।

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুস সত্তার হাওলাদার, নারী ও শিশু অধিকার ফোরামের ইউনিয়ন সহ-সভাপতি জাহানারা খানম জোৎস্না, সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন ও মাধবখালী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো.জাফর জোমাদ্দার প্রমুখ।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম