হোম > সারা দেশ > বরিশাল

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলার তজুমদ্দিন উপজেলার সাবেক ছাত্রদল নেতা কাজী সাইদুর রহমান শামীম। তার এ পদপ্রাপ্তিতে তজুমদ্দিন উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাজী সাইদুর রহমান শামীম ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কাজিকান্দি গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আবুল কাশেম মিয়ার দ্বিতীয় ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তার পরিবার দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শভিত্তিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

রাজনৈতিক জীবনে শামীম ছাত্রদল থেকে উঠে আসা একজন সক্রিয় সংগঠক। চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক, ভোলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের সময় বিজয়নগর কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও রয়েছে তার রাজনৈতিক জীবনে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও জানা যায়।

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় কাজী সাইদুর রহমান শামীম কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি।

তিনি বলেন, “দলের প্রতি কমিটমেন্ট ও সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের স্বীকৃতি হিসেবেই আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, নতুন কমিটির মাধ্যমে দেশের বৃহত্তম যুব সংগঠন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

সংকটে কংক্রিট ব্রিকস শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব

বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বরিশালে মালয়েশিয়ান তরুণী

বরগুনার ডাকবাংলো থেকে তিন লাশ উদ্ধার

চাঁদপুরে চাঁদার দাবিতে আমার দেশ প্রতিনিধির ওপর হামলা

চরফ্যাশনে বেষ্টনী নির্মাণ নিয়ে মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের দ্বন্দ্ব চরমে

সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজন নিহত

কুয়াকাটায় ভেসে এলো ৪৫ ফুটের বেলিন তিমি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের স্টোর রুমে আগুন