হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

বরিশাল অফিস

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাশেদুল ইসলাম টিটন ও গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে স্ব-স্ব পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখার স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কৃত নেতাদের মোবাইল বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ