হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধ, বোরহানউদ্দিন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই এলাকার মো. শাহিনের মেয়ে মাহা (৮) এবং আব্দুল গনির মেয়ে তানহা আক্তার (৯)। তারা দুজনই স্থানীয় মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে মাহা ও তানহা বাড়ির পাশের পুকুরে একসঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে পুকুরের ঘাট থেকে পা পিছলে দুজনই গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তানহার নিথর দেহ পানিতে ভেসে উঠলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি চালিয়ে মাহার মৃতদেহও উদ্ধার করেন।

একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার