হোম > সারা দেশ > বরিশাল

‘কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলব’

উজিরপুরের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন। ছবি: আমার দেশ

কাগজে-কলমে নয়, বাস্তবেই উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক ও কার্যকর পৌরসভায় রূপান্তর করা হবে— এমন প্রত্যয় ব্যক্ত করে নিজেকে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন।

রোববার (১২ এপ্রিল) সকালে উজিরপুরের একটি অত্যাধুনিক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথাও জানান তিনি।

অ্যাডভোকেট সুমন বলেন, উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই, এই পৌরসভা সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকমুক্ত হোক। এ লক্ষ্য অর্জনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে পৌরসভাটি কাগজে-কলমে থাকলেও বাস্তবে এর তেমন কোনো কার্যক্রম ছিল না। একটি পূর্ণাঙ্গ পৌরসভায় যেসব নাগরিক সুবিধা থাকা প্রয়োজন যেমন— আধুনিক কলকারখানা, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা— কোনোটিই গড়ে ওঠেনি।

বর্তমান অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, পৌরসভার কিছু যানবাহন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, যা বর্তমানে অবহেলায় নষ্ট হয়ে পড়ে আছে।

শেষে তিনি বলেন, ‘আমরা এমন একটি পৌরসভা গড়ে তুলতে চাই, যাতে কেউ উজিরপুর পৌরসভা নিয়ে আর ঠাট্টা-তামাশা করতে না পারে।’

এআরবি

ভোলায় ভারতীয় নাগরিক আটক

বরিশালে শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন

দৌলতখানে দোকানঘর দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

লালমোহনে ভিজিএফ চাল না পেয়ে মৎস্যজীবীদের বিক্ষোভ

স্বামীর মৃত্যু রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আমতলী প্রেসক্লাবের দায়িত্বে রেজাউল ও সুমন

হাম উপসর্গে বরিশালে আরো দুই শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

বরিশালে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, বিভাগজুড়ে বাড়ছে রোগী

বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ