হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শায়েখে চরমোনাই

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

ছবি: আমার দেশ।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দিতে বাকেরগঞ্জ উপজেলার অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়।

এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার