হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান। ছবি: আমার দেশ

ভোলার তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে নাশকতার অভিযোগে ঢাকা লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম শহীদুল্লাহ কিরণ এবং অন্যজন তজুমদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি ও সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে ঢাকার লঞ্চঘাট থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিম। তারা উভয়েই ঢাকা থেকে আওয়ামী লীগের সমর্থনে মিছিল থেকে ফিরছিলেন বলে দাবি করেছে উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র।

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে এ ধরনের অফিশিয়াল কোনো তথ্য নেই। তবে, গ্রেপ্তারকৃতদের বিষয়ে তজুমদ্দিন থানায় মামলা রয়েছে। সে মামলায় তারা জামিনে রয়েছেন।’

এমএইচ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল