হোম > সারা দেশ > বরিশাল

গুন্ডা দিয়ে নির্বাচন করে কেউ ক্ষমতায় যেতে পারবে না: তাহের

বরিশাল অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, গুন্ডা দিয়ে নির্বাচন করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই হতে হবে একমাত্র পথ। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে আগায়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে।

শনিবার সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১টি আসনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. তাহের বলেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনো হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায়।

পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। তাই বাংলাদেশকেও এমন ভূরাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ অনেকটাই জেগে উঠেছে, এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরো বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন। এ ছাড়া বরিশাল অঞ্চলের ২১টি আসনের নমিনিরা উপস্থিত ছিলেন।

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ

মুদি দোকানিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ভোলা-চরফ্যাশন সড়কে বাস-সিএনজি চলাচল স্বাভাবিক

চাঁদাবাজ মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না

সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ

আমাকে ‘স্যার’ বলবেন না, সরকারি কর্মকর্তাদের এমপি সান্টু

শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি হাদির পরিবারের