হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে ৩ ক্লিনিককে ২ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ক্লিনিককে দু’লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার বিকেলে উপজেলার ভিআইপি কলোনি কয়েকটি প্রাইভেট ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। এ সময় ক্লিনিকগুলোতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জাহানারা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা, ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও নিয়ম মেনে সেবা দেয়ার জন্য সতর্ক করা হয়।

সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, ভবিষ্যতে ক্লিনিকে কোনো অনিয়ম ধরা পড়লে এর থেকেও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম রোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা সেই ব্রিজ ভেঙে ফেলার নির্দেশ

বরিশালে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি