হোম > সারা দেশ > বরিশাল

সৎ পুলিশ সদস্যদের সুরক্ষার দায়িত্ব জনগণের: পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, বরিশাল

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে যেভাবে পুলিশ দায়িত্ব পালন করে, ঠিক তেমনিভাবে সৎ পুলিশ সদস্যদের সুরক্ষার দায়িত্বও জনগণের ওপর বর্তায়। মঙ্গলবার বরিশাল সার্কিট হাউসে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপদেষ্টা আরো বলেন, দেশের অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে পুরোনো অনিয়ম ফিরে আসার প্রবণতা দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।

তিনি বলেন, 'শুধুমাত্র একতরফাভাবে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনগণ এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব হবে। যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশে দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই একটি কার্যকর ও দায়বদ্ধ স্থানীয় সরকার গঠন সম্ভব।'

দেশের বিভিন্ন অঞ্চলের দারিদ্র্যের পরিস্থিতি তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টা বলেন, 'নদীভাঙনের কারণে যেমন মানুষের দারিদ্র্য বেড়েছে, তেমনি দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় লবণাক্ততা, জলাবদ্ধতা এবং কৃষিজমির উর্বরতা হ্রাসÑ এ সমস্যাগুলোও দরিদ্র জনগোষ্ঠী সৃষ্টি করছে।' বিষয়গুলো মাথায় রেখেই পরিকল্পনামাফিক কাজ করছে সরকার।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম