হোম > সারা দেশ > বরিশাল

মুদি দোকানিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে এক মুদির দোকানদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুদির দোকানদার মো. জুলহাস আকন (৫২) স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম সাব্বির (৩৫)-এর কাছে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জুলহাস আকন জানান, সাব্বির তার দোকান থেকে বিভিন্ন সময় মোট ১ লাখ ৮ হাজার ৯৬৪ টাকা বাকি নেন। পরে তিনি পাওনা টাকা চাইলে সাব্বির দীর্ঘদিন ধরে টালবাহানা করতে থাকেন। গত ৬ মার্চ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে পাওনা টাকা চাইলে সাব্বির ক্ষিপ্ত হয়ে তাকে খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি উজিরপুর মডেল থানায় সাব্বিরকে বিবাদী করে একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাব্বিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে