হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার ভোররাতে রান্নাঘরের গ্রিল কেটে আট সদস্যের ডাকাত দল বাসায় ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করেন।

এ সময় তারা প্রবাসী মিক্সন শেখের ছোট ভাই এমরানের হাত-পা বেঁধে অস্ত্র দেখিয়ে জিম্মি করেন। ঘরের ভেতরে ডাকচিৎকার শুনে প্রতিবেশী রেহানা বেগম এগিয়ে গেলে ডাকাতরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন।

মিক্সন শেখের স্ত্রী সেলিনা বেগম ও ভাই এমরান জানান, মঙ্গলবার ভোররাতে আট জনের একটি ডাকাতদল ভবনের দুই পাশের গ্রিল কেটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এমরানের রুমে ঢুকে তার হাত-পা বেঁধে ফেলে। পরে লকার ভেঙে দুটি সোনার চেইন, একটি আংটি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ অন্যান্য দামি জিনিস লুট করে তারা। তবে ডাকাতরা মিক্সনের স্ত্রীর রুমের দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার